1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

ভোলায় নানা আয়োজনে বর্ষবরণ, সর্বত্র উৎসবের আমেজ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী সংগীত, আলোচনা সভা ও বৈশাখী মেলার মধ্য দিয়ে পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।

প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে শহরে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রার। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাদ জাহান।

দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প, হস্তশিল্প, কারুকার্য এবং নানা রকম দেশীয় উপকরণ।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ভোলার তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষ ছিল উৎসাহ-উদ্দীপনায় মুখর। এবারের আয়োজনে বৈশাখী খাবারের মধ্যে পান্তা ভাত ও রুই-তেলাপিয়া মাছ ছিল বিশেষ আকর্ষণ।

উৎসবমুখর এই আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট