1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে চক্ষু ক্যাম্প সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ কে-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (১২ এপ্রিল) পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। এ দিন মোট ১৮০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে ২০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীদের সেবা প্রদান ও ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন করা হবে।
চক্ষু ক্যাম্পে জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মণ্ডলসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট