1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলা সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ডাক্তারকে হেনস্তা ও বিক্ষোভ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

ভোলা সদর হাসপাতালে এক স্ট্রোকজনিত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতালের ডাক্তারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হেনস্তার ঘটনা ঘটেছে। নিহত রোগীর স্বজনদের অভিযোগ, রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করার পরও তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. নাইমুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রোগীর স্বজনরা বিক্ষোভ করেন এবং তার ওপর হামলা চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ভোলা সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডা. নাইমুল হাসানকে তাদের সঙ্গে নিয়ে যায়।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ইসলাম জানান, “আমাদের হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে। তাই অনেক সময় একজন চিকিৎসককে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। স্ট্রোকের রোগীটি রাত ১২টা ৩০ মিনিটের দিকে আনা হলে ডা. নাইমুল হাসান জরুরি চিকিৎসা দেন এবং পরে নামাজে চলে যান।”

তিনি আরও বলেন, “রোগীর স্বজনদের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। আগামীকাল সকালে বিষয়টি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তদন্তে যদি ডাক্তার কর্তৃক অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় হাসপাতাল ও এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও রোগীর স্বজন ও সাধারণ মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট