1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার আয়োজন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

ভোলা জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো. আমির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা মো. নজরুল ইসলাম এবং জেলা সম্পাদক মাওলানা হারুন অর রশিদ।

অনুষ্ঠানে ভোলার সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন শাহরিয়ার (বাসস), আফজাল হোসেন (এনটিভি), উমর ফারুক (কালবেলা), দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, মনিরুল ইসলাম (মানবজমিন) এবং ইউনুস শরীফ (আমার দেশ) প্রমুখ।

সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে আলোচকরা রমজানের তাৎপর্য, সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং ন্যায়পরায়ণ সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট