1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন – ইউএনও রায়হান উজ্জামান।

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

 

গত (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলাধীন ৬নং হাসাননগর ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ড চেয়ারম্যান বাজার মাছ ঘাট সংলগ্ন মাছের আড়তে (দোকান) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বর্ণিত প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে:মোঃ সিহাদ আবুল কালাম মাছের আড়ৎ ৭,০০,০০০/- সম্পূর্ণ পুড়ে গিয়েছে
মোঃ এমদাদ চৌধুরী সামছল হক চৌধুরী ৬,০০,০০০/-
মোঃ কবির ব্যাপারী মোঃ এরশাদ ৩,০০,০০০/-
মোঃ নুরে আলম খোরশেদ আলম ২,০০,০০০/- আংশিক পুড়ে গেছে
স্থানীয়রা জানান, রাতে আগুন দেখে সবাই ডাক-চিৎকার দিয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে যায়। যতক্ষণে স্থানীয়রা ঘটনা স্থলে পৌঁছায় ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ৩টি মৎস্য আড়তে থাকা জাল, মাছ, নগদ অর্থ, কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের স্থল বেড়িবাঁধের পাশে দুর্গম স্থানে হওয়ায় ফায়াস সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। তবে স্থানীয় জনগণের সমন্বিত চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কোনো ধারনা পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারনা করছেন।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান -:উজ্জামান এর নিকট আবেদনের পরিপ্রেক্ষিতে
নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং ঢেউটিন প্রদান করা হবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো কে আশ্বস্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট