1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ভোলায় বোরহানউদ্দিনে অনুমোদনবিহীন তিনটি ব্রিকস কে ৪লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেন – ইউএনও রায়হান উজ্জামান

আবু মাহাজ, ভোলা।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

 

আজ মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন উপজেলার কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরনে ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান – উজ্জামান।

এ-সময় দেউলা ইউনিয়নের আমিন ব্রিকস (এএন) এবং কাচিয়া ইউনিয়নের রাকিব ও এফএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, আমিন ব্রিকস (এএন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে সজল আহাম্মেদ(২৬)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা
এবং অনুমতি ব্যতীত ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির মাটি ব্যবহার করায় রাকিব ব্রিকস এর বেলায়েত হোসেন (৬৫) এবং এফএম ব্রিকস এর আবুল হোসেন (৫৫)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধরায় যথাক্রমে ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, বোরহানউদ্দিন, ভোলা।

জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান – উজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট