1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে কৃষ‌কদের মানববন্ধন বি‌ক্ষোভ

ভোলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ভোলায় সাধারন কৃষক‌দের রেক‌র্ডিয় জ‌মি দখল মুক্ত করার দাবী‌তে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় ভোলা প্রেসক্লা‌বের সামনে সদর উপজেলার পূর্ব ইলিা চর আনন্দ পার্ট-২ এর ভূক্ত‌ভোগী জ‌মির মা‌লিক সাধারণ কৃষকরা প্রায় ঘন্টাব‌্যাপী এই কর্মসূ‌চি পালন ক‌রেন। পরে মানববন্ধন শে‌ষে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন কৃষক ও তা‌দের প‌রিবা‌রের সদস‌্যরা।

মানববন্ধ‌নে কৃষকরা ব‌লেন, পূর্ব ইলিশা ইউনিয়‌নের চর আনন্দ পার্ট-২ এলাকায় প্রায় ৫০ বছর ধ‌রে তা‌দের রেক‌র্ডিয় জ‌মি‌তে বসতঘরে বসবাস ও কৃ‌ষি জ‌মি‌তে চাষাবাদ ক‌রে আস‌ছেন। কিন্তু প্রায় ১৫ বছর আগে আওয়ামী লী‌গের ক্ষমতার প্রভাব দে‌খি‌য়ে ক‌য়েক জন ভূ‌মিদস‌্যু তা‌দের জ‌মি থে‌কে উচ্ছেদ করার জন‌্য বি‌ভিন্ন সময় বসতঘ‌রে হামলা ও ভাংচুর চালায় এবং তা‌দের ফস‌লি জ‌মিসহ বহু পরিবারকে বসতঘর থে‌কে উচ্ছেদ ক‌রে‌ছে। কেউ প্রতিবাদ কর‌লে তা‌কে উল্টো মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রানী ক‌রে‌ছে। এখনও ওই ভূ‌মিদস‌্যুরা তা‌দের জ‌মি দখল ক‌রে রয়েছে। এসময় বক্তব্য রাখেন, ওই এলাকার ভূক্ত‌ভোগী কৃষক আব্দুল মন্নান হাওলাদার, আজিজ,কালু সর্দারসহ প্রমূখ কৃষক এবং কৃষাণী-ছালেহা,খাদিজা ও আকলিমা বেগম।

তারা ভূমিদস্যুদের কবল থেকে তা‌দের জ‌মি দখল মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট