1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু

খয়রাতি চাল বিতরণে স্বচ্ছতা,প্রকৃত সুবিধাভোগীরাই পাবে সহায়তা

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

 

 

সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় খয়রাতি চাল বিতরণে এবার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রকৃত প্রাপ্যদের তালিকা নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং কোনো ধরনের পক্ষপাত ছাড়াই চাল বিতরণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় এবার সহায়তা বিতরণ আরও নিয়মতান্ত্রিক ও ন্যায্যভাবে হচ্ছে। এক সুবিধাভোগী বলেন, “আগে অনেক সময় রাজনৈতিক পরিচয়ের কারণে অনেকে সুবিধা পেতেন, কিন্তু এবার আমরা প্রকৃত গরিবরা এই চাল পাচ্ছি, যা সত্যিই আমাদের জন্য উপকারী।”

স্থানীয় ইউ,পি সদস্য জনাব মোঃ আনিছুর রহমান বলেন আমি চায় প্রকৃত যারা খয়রাতি চাল পাওয়ার যোগ্য তাদেরকেই দেয়া হোক।রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে যেন আমার ৮নং ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষ এ প্রনোদনা পায় তাহলে আমি নিজে নিজেকে গর্বিত মনে করব।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল বিতরণে যেন কোনো দুর্নীতি বা অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সরকারের সহায়তা কার্যক্রমে জনআস্থা বাড়াবে এবং প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী এর সুফল ভোগ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমরা চাই, সরকারি ত্রাণ প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছাক। এজন্য কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা অনিয়ম বরদাশত করা হবে না। স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

এ ধরনের উদ্যোগ চালু থাকলে এবং নিয়মিত নজরদারি করা হলে ভবিষ্যতে সরকারি ত্রাণ সহায়তা আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট