1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

নাগরপুরে শাশুড়ি হত্যাকারী পুত্রবধু গ্রেফতার

সোলায়মান,নাগরপুর সংবাদদাতাঃ
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামের মোছাঃ জয়নব ওরফে জয়না (৬৮) কে হত্যাকারী পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও হত্যার সাথে জড়িত জয়নবের ছেলে ও স্বামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৭ ফেব্রুয়ারী ঘটে এমন নির্মম ঘটনা। এর প্রেক্ষিতে নাগরপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করে থানা পুলিশ। প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

পরদিন ৮ ফেব্রুয়ারী এ ঘটনায় জড়িয়ে মূল হত্যাকারী পুত্রবধূ মোছাঃ শাহনাজ আক্তার বেবি (৪৫) ও হত্যার সহযোগী নিহতের ছেলে মোঃ মোশারফ হোসেন মামুন (৪৭) নিহতের স্বামী মোঃ শওকত আলী (৭০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আসামীদের দেওয়া তথ্য মতে, শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার কাজে ব্যবহৃত কালো সুতার রশি জয়নবের বসত ঘরের পাশে পরিত্যক্ত কূপ হতে উদ্ধার করে জব্দ করে পুলিশ। হত্যার বিষয়ে আসামী শাহনাজ আক্তার বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
থানা পুলিশ, গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে। আসামীদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে বলেও জানিয়েছে নাগরপুর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট