1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

আলু চাষে কৃষকদের জিম্মি করে হার আদায় করছেন ডিপটিউবয়েল মালিকগণ

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

 

 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বেশ আলু চাষ হয়েছে।এলাকার অনেকেই বলছেন,এবারে এ এলাকায় যত আলু চাষ হয়েছে তা কখনো হয়নি।আলু চাষ করছেন বেশীর ভাগ বাহিরের প্রজেক্ট প্রকল্প।এদেরকে যদি কিছু সুবিধা না দেয়া হয় তাহলে হয়ত দেখা যাবে একদিন অত্র এলাকা থেকে আলু চাষ বন্ধ হয়ে যাবে।বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর আলু একটি উল্লেখযোগ্য ফসল।

এ বিষয়ে জামায়েত ইসলামী বাংলাদেশের শ্রীমন্তপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জামায়াত ইসলামী বাংলাদেশের শ্রীমন্তপুর ইউনিয়নের মনোনিত আগামী নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব কাজী শামসুল আলম বলেন আলু চাষ যারা করতে আসেন তারা অনেকটাই অসহায় হয়ে পড়ে ডিপটিউবয়েল মালিকগণের কাছে।ডিপটিউবয়েল মালিকগণ যে পানির হার নির্ধারন করেছেন তা আলুচাষীদের নিকট জুলুম ছাড়া আর কিছুই নয়।উল্লেখ্য যে আগে আমাদের এলাকার লোকজন জমির কোন সঠিক মূল্য পেত না কিন্তু আলু চাষ ব্যপক আকার ধারন করায় স্থানীয় কৃষকগণ তাদের সঠিক মূল্য পাচ্ছে।অন্তত আমাদের অবহেলিত এ কৃষকদের দিকে তাকিয়ে হলেও গভীর নলকুপ মালিকদের বলব আপনারা একটু আমাদের আলুচাষীদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন।

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ
তবে পাব আমাদের এ সুজলা সুফলা সোনার বাংলাদেশ”

ভবিষ্যৎ সোনার বাংলাদেশ বিনির্মানে আলু চাষের দিকে তাকিয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ,নিয়ামতপুর, নওগাঁ সকল ডিপটিউবয়েল মালিকদের নোটিশের মাধ্যমে একটা হার নির্ধারন করবেন বলে আশা করছি।প্রিয় আলুচাষী ভাইগণ যেন সামনে এ সমস্যায় পতিত না হোন।সবশেষে আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এ বিষয়ে অবশ্যই গুরুত্ব প্রদান করবেন বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট