1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

জলঢাকায় থানা পুলিশের অভিযানে ১৪ জুয়াড়ি আটক

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারীর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ১৪ জুয়াড়ুকে আটক করে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা  বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । জলঢাকা মাছ বাজার সংলগ্ন অন্বেষা নামক পরিত্যক্ত ক্লাব ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদের কে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকা, জুয়ার সরঞ্জামসহ কয়েকটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন- জলঢাকা পৌরসভা ২নং ওয়ার্ড মাথাভাঙ্গা এলাকার মৃত ফরিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান (৫৩),একই এলাকার শ্রীবাসের ছেলে বাবু চন্দ্র রায় (৪২), মৃত মাহিন্দ্র দাসের ছেলে বিনয় দাস(৪২), মৃত মতিয়ার রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৩), মৃত আলী হোসেনের ছেলে আঃ মজিদ (৫৪), মৃত শাহে ইমরানের ছেলে আমিনুল্লাহ (৫৯), মৃত হরলাল চন্দ্রের ছেলে শৈলান চন্দ্র (৩৪), মৃত জয়নদ্দিনের ছেলে ইসমিইল হোসেন (৬৫),
বগুলাগাড়ি গ্ৰামের জলেঙ্গা চন্দ্রের ছেলে জিয়া চন্দ্র রায় (৪৭), একই গ্ৰামের মৃত রাম বসাদ চন্দ্রের ছেলে পরিমল চন্দ্র (৪২), রমিত চন্দ্রের ছেলে সহদেব চন্দ্র (৩৪), দুন্দিবাড়ি গ্ৰামের রশিদুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৫২), মুদিপাড়া গ্ৰামের তফেল উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫৩) ও বালাগ্ৰাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া গ্ৰামের মৃত মহেশ চন্দ্রের ছেলে তাপস চন্দ্র রায় (২৯)। আটককৃত সকলের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধায়ায় মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং ৯, তারিখ -১৮-০১-২৫ যা শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ জানান, জুয়া খেলা সম্পুর্ন নির্মূল করা সম্ভব না হলেও, নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট