1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভোলায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর এইচ এল প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার, ১২ নভেম্বর সকাল ১০টায় ধনিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে চারা গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। জিজেইউএস-এর পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বিথী ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস আর এইচ এল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান (টিপু), কারিগরি কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম এবং অন্যান্য সহকারী কারিগরি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলজ ও ঔষধি গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত উপকারভোগীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এগুলো যত্নসহকারে পরিচর্যা করে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

চারাগুলোর মধ্যে রয়েছে নারিকেল, কদবেল, পেয়ারা, নিম, সফেদা, সুপারি সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ । প্রতি জন কে সকল প্রজাতি মিলিয়ে ৮টি চারা প্রদান করা হয়। এর মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যও বাস্তবায়িত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট