1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

ভোলার আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের পক্ষে-বিপক্ষে উত্তপ্ত বিতর্ক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে

“মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য সুফল নাকি কু ফল” এই প্রতিপাদ্যে ভোলার সদরে কমিউনিটি ওয়াচ কার্যক্রমের অংশ হিসেবে ডেভিড ক্লাবের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও ওয়াচ কমিটির বাস্তবায়নে এই বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

রবিবার, ১০ নভেম্বর বিকেলে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি এম. এ. জলিল এবং সভাপতিত্ব করেন ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বিপ্লব।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জিজেইউএস-এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়েটির সিনিয়র শিক্ষক ফিরোজ মাহামুদ, জিজেইউএস-এর কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ মাসুম ও ডাঃ আবদুল আউয়াল।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিজেইউএস সমৃদ্ধি কর্মসূচির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জিজেইউএস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বক্তারা চূড়ান্ত বিজয়ী ও রানারআপ প্রতিযোগীদের চমৎকার উপস্থাপনার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট