1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মারপিট ও জোর করে স্বাক্ষর নেওয়া ও অসৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

 

খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডায় মারধোর,জোর করে স্বাক্ষর ও প্রভাবশালীর পক্ষ দ্বারা প্রভাবিত হইয়া পুলিশ কর্মকর্তার অবহেলা ও উদাসীনতার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ অক্টোবর) সোহরাব হোসেন গাজীর নিজ বাসস্থানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ করেন হড্ডা গ্রামের ফজর আলী গাজীর পুত্র ভুক্তভোগী মোঃ সোহরাব হোসেন গাজী।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমার ভাগ্নে সবুজের সাথে স্থানীয় রবিউল এর সাথে লেনাদেনা নিয়ে মনমালিন্য হয়। রবিউল ক্রোধের বশবর্তী হইয়া সবুজ বাড়ী না থাকার সুযোগে তার স্ত্রীকে ধর্ষণের অভিপ্রায়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করিলে সবুজের বড় কন্যা ও স্থানীয় লোকজন এগিয়ে আসিলে রবিউল পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে সবুজ হড্ডা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই আলতাফ সাহেব এর দারস্থ হইলেও তিনি ওপর পক্ষের দ্বারা প্রভাবিত হইয়া কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।

তিনি আরও বলেন গত ইং ২১/১০/২০২৪ ইং তারিখ বিকাল ৪/৪.৩০ ঘটিকায় আমি বাড়ী হইতে জায়গীর মহল হাসপাতালের উদ্দেশে রওনা হইয়া স্থানীয় ভাগবা বাজারের দক্ষিণ পাড়ে পৌঁছাইলে মোহন সরদার, রবিউল সরদার ,শাহজামাল সরদার , মকবুল সরদার আমার পথরোধ করিয়া মকবুল আমার নিকট ২০০০০/- টাকা চাদা দাবি করিলে আমি চাদা দিতে অস্বীকার করিলে উপরোক্ত ৪জন আমাকে জোর করিয়া উচু করে মোহনের বাড়ীতে লইয়া দড়ি দিয়া বাধিয়া লাঠি দিয়া ব্যাপক মারপিট করে এমনকি পুরুসাঙ্গেও আঘাত করিয়া গুরুত্বর আহত করে ও ডান কানে আঘাত করিয়া কানের তালা ফাটিয়ে দেয় এবং তাদের বাড়ীতে আটকাইয়া রাখিয়া আমার গলায় ছুড়ি ধরিয়া পিওন বুকের ফাকা জায়গায় স্বাক্ষর করে নেয় এবং আমার পকেট থাকা টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ছিনাইয়া লয়। যাহার ফলে আমি বাদী হইয়া কয়রা আদালতে একটি মামলা করি যাহার নম্বর সিআর ৫৬৮/২০২৪। উল্লেখ্য আমার আটকাইয়া রাখার কথা তাৎক্ষণিকভাবে কয়রা থানা পুলিশকে অবহিত করিলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই আলতাফ ঘটনাস্থলে উপস্থিত হইয়া বিবাদীগণের দ্বারা প্রভাবিত হইয়া হইয়া কোন ব্যবস্থা না নিয়া আমাকে উদ্ধারপূর্বক স্থানীয় লোকজন চিকিৎসার জন্য জায়গীর মহল হাসপাতালে পাঠান। আমার ধারনা পুলিশ কর্মকর্তা আলতাফ বিবাদিগনের নিকট থেকে বড় অঙ্কের ঘুষ লইয়া আমার ও আমার ভাগ্নের সত্য ঘটনার কোন ব্যবস্থা নেয়নি।

এ ব্যপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, কোন লিখিত অভিযোগ পায়নি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট