1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার

লংগদুতে ভূমি খেকোদের বিরুদ্ধে মানববন্ধন

বিপ্লব ইসলাম, লংগদু(রাঙ্গামাটি)
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

 

ক্ষমতাসীন দল আওয়ামীলিগের ছত্র ছায়ায় থেকে দীর্ঘদিন যাবৎ সাধারন মানুষকে জিম্মি করে রেখেছিলেন উপজেলার বেশ কয়েকজন ভূমি খেকোরা। রেহায় পায়নি দিনমজুর হতে শুরু করে প্রশাসনের উপর উচ্চপদস্থ কর্মকর্তারাও। এমনকি ভূয়া জালজালিয়াতি সহ সুট কবুলিয়ত তৈরি করে সাধারন মানুষের দখলে থাকা জমি হাতিয়ে নিয়েছে বলে চক্রটির বিরুদ্ধে রয়েছে স্থানীয় দের অভিযোগ । অসহায় ভিটা বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে অনেকেই। কিছু হলেই মামলা হামলা সহ আরো নানা কিছু ট্যাগ দিয়ে হয়রানি করে আসছে তারা।

চিত্রটি ফুটে উঠেছে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে। সবচাইতে বেশী সমস্যা দেখা দিয়েছে লংগদু সদরের বাইট্টাপাড়া, আটারকছড়া ইউনিয়নে। এছাড়াও বগাচতর গুলশাখালী, কালাপাকুজ্জাতেও কম নয়। তবে চক্রটি সক্রিয় আছে উপজেলার বাইট্টাপাড়াতে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় লংগদু উপজেলা সদরের ইউ এনও অফিসের সামনে ভুক্তভোগীরা উপজেলার প্রধান ভূমি খেকো আব্দুল মালেক ও জাকির মোল্লাহ গং হারুন,ইসলাম, ইকবাল খন্দকার,জামাল,সালাম মেম্বার, লাট মিয়া,তৈয়ব আলী, কালাম, সরোয়ার,সেলম ও জিয়া মেম্বার সহ তেরো জনের নাম উল্লেখ তাদের বিরুদ্ধে মানববন্ধন করে ভুক্তভোগীরা ।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘিদিন যাবত এই মালেক এবং জাকির গংরা উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ারদের সাথল লিয়াজু করে সাধারন মানুষের জায়গা জমি হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে। কিছুদিন আগেও আমাদের উপজেলার গর্ব,আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত একজন অফিসারের বিরুদ্ধে মালেক মামলা করে দেয়। তাহলে আমরা সাধারন মানুষ আমাদের কি না করতে পারে তারা এটা চিন্তার বিষয় দাড়িয়েছে।

বাইট্টাপাড়া এলাকার আব্দুল করিম জানান, মালেকের চক্রটি অনেক বড়, তারা সরকার পতনের পরেও এক্টিভ। তারা রাতের আধারে বর্তমান সার্ভেয়ারের অফিসে বসে মিটিং করে কি ভাবে মানুষকে হাতিয়ে জায়গা দখল করা যায়। পরে বিভিন্ন ইউনিয়নের দালালদের মাধ্যমে সুট কবুলিয়ত সহ এই সেই দেখিয়ে জমি গুলো নিজের নামে করে নিচ্ছে অথবা মোটা অংকের টাকা নিয়ে প্রভাবশালীদের কাছে বিক্রি করে দেয়। আমার নিজের কাগজের জায়গায় তারা ভুয়া কাগজ করে আমাকে সহ আমার ভাইদের জেল হাজতে পাঠায়। এই মামলার জন্য আমি সহ আমার ভাইদের চাকরী হয়নি। আমি আমরা মালেক সহ জড়িত সকলের বিচারের জোর দাবী জানাচ্ছি।

তিনটিলা এলাকার নিরময় চাকমা বলেন, এই মালেক গং এর কারণে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তার বাবা মারা গেছে অনেক আগে, কিন্তু ২০১৪ /২০১৫ সালে তার বাবার নামে সুট কবুলিয়ত করে। তিনি কাউকে ছাড় দিচ্ছেনা। তার এসকল কর্মকান্ডের বিচারের দাবী জানিয়ে স্মারক লিপি দিয়েছি কর্তৃপক্ষদের নিকট । আশাকরি প্রশাসন খুব শীঘ্রই ব্যবস্থা নিবেন। না হয় এভাবে চলতে থাকলে এখানে সামপ্রদায়িক সমস্যাও দেখা দিতে পারে। মালেক সহ জাকির মোল্লারা আমাদের পাহাড়িদেরও নানা ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে অনবরত।

উক্ত মানববন্ধনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করে ভুক্তভোগীরা। একই সাথে লংগদু থানা ও লংগদু সেনা জোনে স্মারক লিপির অনুলিপি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট