1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বিএনপির সাবেক এমপি শাহজাহান খান হত্যা: ৩৬ জনের নামে মামলা দায়ের

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পুত্র শিপলু খান বৃহস্পতিবার রাতে পটুয়াখালী সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং ৩৯, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪ইং।

মামলায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির এক সমাবেশে যাওয়ার পথে শাহজাহান খান ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালানো হয়। এই হামলার ফলে গুরুতর আহত হন শাহজাহান খান। পরবর্তীতে ২৮ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম জানিয়েছেন, পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মামলার বাদী শিপলু খান বলেছেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি আশা করছি আমার পিতার হত্যার সঠিক বিচার পাব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট