1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য, শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লোপাট, বিদ্যালয়ে পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ নানান অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অবিভাকরা।

সোমবার দুপুরে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীনের পদত্যাগ ও বিচারের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের পদত্যাগের দ্বাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন তারা বলেন, ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ নিয়োগে বেপরোয়া ঘুষ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন। ক্ষমতার অপব্যবহার, কর্মচারী ও শিক্ষকদের বেতনের টাকা আত্মসাৎ, চাকরির প্রলোভন দেখানো সহ নানা অপকর্মে লিপ্ত তিনি। বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে টাকা আদায় করেন, টাকা না দিতে পারলে অশোভন ভাষায় গালগালাজ করেন। অবিভাবকদের সাথেও খারাপ আচরন করেন। এমন বিদ্যালয় প্রধান আমরা চাইনা। আমরা তার পদত্যাগ চাই।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম, সাবেক সহকারী শিক্ষিক ইউনুস, আলি আজমসহ শিক্ষার্থীরা।

অভিভাবকরা জানায়, দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগই অবৈধ। তিনি এখানে তার পরিবারের সদস্যদের নিয়ে অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার কাছে কেউ কখনো কোন আবদার করে সম্মান পায়নি। সে গরীব শিক্ষার্থীদের ও কোন প্রকার সুবিধা দেয়না। আমরা ছাত্রদের দাবীর সাথে সহমত প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট