1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মো,সোহাগ হাওলাদার,সাভার
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

“দেশের স্বার্থে সাংবাদিকতা” এই শ্লোগান কে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ লোকমান হোসেন চৌধুরী কে আহবায়ক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল রানা কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সকল ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন সংবাদকর্মীদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন, ওমর ফারুক (আলোকিত কন্ঠ) ও মোঃ শাহীনুর রহমান শাহীন (দেশ টিভি)।

কমিটির সাতজন সদস্য হলেন- শেফালী খাতুন মিতু (বাংলা ভিশন টিভি), রাউফুর রহমান পরাগ (দৈনিক ইনকিলাব) মোঃ হুমায়ুন কবির ( দৈনিক কালবেলা ), জাহাঙ্গীর আলম রাজু (প্রতিদিনের কাগজ), ইমতিয়াজুল ইসলাম জীবন (দৈনিক বাংলা), আসলাম হাওলাদার ( দৈনিক বাংলাদেশ বুলেটিন), মোহাম্মদ ইয়াসিন (দৈনিক স্বাধীন বাংলা)

এর আগে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে, জুলাই গনহত্যায় নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান নিপু, দৈনিক সময়ের আলোর রাকিব হাসান জিল্লু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কামাল চৌধুরী ও আবুল হায়াত বাচ্চু, দৈনিক নয়া দিগন্তের মো. তুহিন আহাম্মেদ, বাংলা নিউজের মাহিদুল মাহিদ, আমার সংবাদের হাসান ভূইয়া,গ্লোবাল টিভির শাহিনুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের শরিফুজ্জামান ফাহিম,স্বাধীন বাংলার সোহাগ হাওলাদার সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট