1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

প্রকাশ্যে বিকাশকর্মীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, আটক-২

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে দুই বিকাশ কর্মীকে কুপিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওমালা ও দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত দুই ব্যক্তির নাম মো. মামুন(৩২) ও মো.হিরন(৩০) এরা পটুয়াখালীতে বিকাশ কর্মী হিসেবে চাকরি করছেন। আহতদের মধ্যে মো. হিরনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) । তাদের বাড়ি বাউফল সদর ইউনিয়নের সোমবাড়িরা বাজার এলাকায়। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন।

জানা গেছে, বিকাশ কর্মী মামুন ও হিরন মঙ্গলবার দুপুরে পটুয়াখালী থেকে মটর সাইকেলযোগে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে ৫ অস্ত্রধারী দুর্বৃত্ত মটরসাইকেলে গতিরোধ করে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। পরে খবর পেয়ে বাউফল, দশমিান থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে ছিনতাইকারী দুইজনকে আটক করে।

এ বিষয়ে পটুয়াখালী বিকাশের ম্যানেজার গোবিন্দ চন্দ্রপাল জানায়,‘দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে মটরসাইকেল যোগে হিরন ও মামুন দুই বিকাশ কর্মী বিকাশ এজেন্টদের মধ্যে টাকা বিতারণের জন্য যাওয়ার পথে দুর্বৃত্তরা হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশ কর্মী হিরনকে কুপিয়ে মাথা ফাটিয়ে দেয় তারা’

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,’আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট