1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন পটুয়াখালীর জাহাংগীর 

গোপাল হালদার
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী:বৃক্ষরোপন ও বাগান সৃজনে ব্যক্তি পর্যায়ের ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছেন পটুয়াখালীর বৃক্ষপ্রেমী ও কৃষি উদ্যোক্তা জাহাংগীর হোসাইন মানিক। তিনি এ ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার লাভ করেছেন।

জাহাংগীর হোসাইন মানিক পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠন দখিনের কবিয়ালের সভাপতি এবং জাতীয় দৈনিক আজকালের খবরের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পটুয়াখালী জেলা প্রেসক্লাবে একজন সক্রিয় সদস্য।

বুধবার(১৪ আগস্ট) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে পুরষ্কারের নগদ পঞ্চাশ হাজার টাকার চেক জাহাংগীর হোসাইন মানিকের হাতে তুলে দেন উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর জোনের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী ও জাহাংগীর হোসাইন মানিকের স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম।

জাহাংগীর হোসাইন মানিক জানান, ২০১৫ সাল থেকে প্রথমে স্বল্প পরিসরে ও পরবর্তীতে ব্যাপক আকারে বৃক্ষরোপণ ও বাগান সৃজন কার্যক্রম শুরু করেন এবং সমন্বিত কৃষি খামার গড়ে তোলেন। বর্তমানে তাঁর খামারে বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার-২০২৩ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ আমার এই প্রাপ্তিতে গর্বিত।

তিনি আরো বলেন,তাঁর স্ত্রী স্বাস্থ্য কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগমের সার্বিক সহযোগিতায় অত্যন্ত নিবিড়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

এই পুরস্কার প্রাপ্তি আমাকে অনেক বেশি অণুপ্রাণিত ও উৎসাহিত করেছে। এটি অন্যদের জন্যেও অনুপ্রেরণা হতে পারে।

গত ২৫ জুলাই ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ ও নগদ অর্থ প্রদানের কথা থাকলেও বিভিন্ন কারণে তা হয়ে উঠেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট