1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে মাছের ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭ পটুয়াখালীতে যৌথ অভিযানে ৫০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের বাড়িঘরে হামলার অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভূমিহীনদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা আলমগীর হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ভূমিহীন ব্যক্তিরা আজ মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

অভিযোগকারী জহিরুল ইসলাম জানান, তাঁরসহ একই এলাকার আবদুল মান্নান, দেলোয়ার হোসেন, মহিন উদ্দিন, শামীম হোসেন, ইমাম হোসেন, মো. সফিক ও মো. মনির উদ্দিন সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলমগীর হোসেন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আলমগীরের নেতৃত্বে তাঁর সাঙ্গপাঙ্গরা নানা হুমকি প্রদান করেন।

৬ আগস্ট, আলমগীরের লোকজন চর জুবিলি ইউনিয়নের দক্ষিণ বাগ্গা এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেন। হামলার শিকার দেলোয়ার হোসেন, ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন। ঘটনার পর তাঁরা সুবর্ণচরের চর জব্বর থানায় একাধিকবার যোগাযোগ করেন, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

বিএনপি নেতা আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগকারীরা আমাদের জমি দখল করে বাড়িঘর করেছে। হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা আমরা ঘটাইনি; তাঁরা নিজেদের বাড়িতে আগুন দিয়ে আমাদের বদনাম করছেন।”

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, “থানায় এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট