1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দিন মজুরকে শিক্ষকের হাতুড়ির আঘাত।

মোঃখালেদ মাসুদ,তালতলী,বরগুনা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে
১ আগস্ট (বৃহস্পতিবার)সন্ধ্যা ৬:৪০ ঘটিকার সময় বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় ফুটবল কেটে ফেলাকে কেন্দ্র করে শহীদ কাজী (৪০) নামের এক দিনমজুরকে হাতুড়ি পেটা করে জখম করার অভিযোগ উঠেছে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। আহত শহীদ কাজীকে আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের শহীদ কাজী জেলে এবং দিনমজুরের কাজ করতেন। পশ্চিম গাবতলী এলাকার স্লুইজ গেটে দিনমজুর হিসেবে অন্যের জাল বুনছিল। পাশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান কাজী, সাকিব ও রানাসহ বেশ কয়েকজন ছেলেরা ফুটবল খেলছিল। ওই ফুটবল গিয়ে একাধিকবার শহীদ কাজীর গায়ে লাগে।
এতে ক্ষুব্ধ হয়ে শহীদ কাজী ফুটবল কেটে ফেলে। এ ঘটনার জের ধরে শনিবার রাতে স্থানীয়রা সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকের মধ্যেই শহীদ কাজীর ওপর চড়াও হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান কাজী। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল কাজী (৩৫) শহীদ কাজীকে হাতুড়ি পেটা করে। হাতুড়ি পেটায় শহীদ কাজীর মাথায় গুরুতর জখম হয়। স্বজনরা ওই রাতেই তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল কাজীর সাথে যোগাযোগ করলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে বলে তিনি মনে করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওবায়দুল আবির বলেন, আহত শহীদ কাজীর মাথায় হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম খাঁন বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।০১-০৮-২০২৪ইং
মোঃখালেদ মাসুদ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
০১৭১৩৯৫৯৮৯৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট