1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

কোটা সংস্কার: শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত সরকার, আন্দোলনের প্রয়োজন নেই – আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে, ফলে এখন আর আন্দোলনের প্রয়োজন নেই। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৭ আগস্টের শুনানি এগিয়ে এনে দ্রুত সমাধান করা হবে। আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আনিসুল হক বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে প্রস্তুত, এবং আন্দোলনকারীরা যখনই বসতে রাজি হবে, আমরা আলোচনা করতে রাজি আছি।”

আইনমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী গতকাল বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন এবং হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি তা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।

শিক্ষার্থীদের প্রতি সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, “সরকার শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে মেনে নিয়েছে। তাই আজ থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নেই।”

এই ঘোষণার পর শিক্ষার্থীরা কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটাই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট