1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

হাটহাজারীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

জাবেদ হোসাইন হাটহাজারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ ফাহিম (১৭) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র ফাহিম ঠাকুরগাও জেলার তেরানিমংকর থানার গাঙ্গুয়া গ্রামের হযরত আলীর পুত্র। সে ওই মাদ্রাসার শর্ট কোর্সের শিক্ষার্থী ছিলো বলে জানান মাদ্রাসার শিক্ষা পরিচালক আবু নাছের।
জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে দিকে ওই এলাকার আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম চারিয়া মাদ্রাসা পুকুরে সহপাঠীদের সাথে গোসল করতে যায় ফাহিম। গোসল সেরে যে যার মতো পুকুর থেকে উঠে যায়।
পরে আশপাশের ছাত্ররা ফাহিমকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
পরে নিহত মাদ্রাসা শিক্ষার্থী ফাহিমের লাশ মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল চারিয়া মাদ্রাসায় গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানতে চাইলে আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম চারিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আবু নাছের পানিতে ডুবে এক ছাত্র বিষয়টি নিশ্চিত করে হট নিউজ ২৪.কমকে জানান, ওই শিক্ষার্থী পরিবার অত্যন্ত দরিদ্র।
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী মডেল থানার উপ-পরিদর্শক জালাল উদ্দীন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বিকাল তিনটার দিকে হট নিউজ ২৪.কমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে মাদ্রাসায় এসেছি।
প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, আপাতত লাশ থানায় নিয়ে যাচ্ছি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রওশনী চাকমা জানান, মাদরাসা ছাত্রকে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট