1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

বিসিএসের প্রশ্ন ফাঁস : ক্ষোভে বই পুড়িয়ে ফেললেন রাবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে ক্ষোভে বই পুড়িয়ে প্রতিবাদ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৭ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ৪১৩ নং রুমের সামনে বই পোড়ানো হয়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আকন্দ বলেন,এত বছর পড়াশোনা করে যদি চাকুরি না পাই, তাহলে তো পড়াশোনা করে লাভ নাই। এইজন্য বই পুড়িয়ে দিচ্ছি। বাবা-মা অভাবনীয় কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছে। যদি চাকরি না পাই তাহলে তাদের রক্ত ও ঘামের সাথে প্রতারণা করা হবে।

উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪ এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষায় প্রায় এক যুগ ধরে প্রশ্ন ফাঁস হয়ে আসছে। এমনকি সবশেষ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সবশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়। ৩৩তম বিসিএস থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডার পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বলেও উল্লেখ করা হয়। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত রয়েছে পিএসসির বড় কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট