1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকা ডুবে শিশু সহ ৩ জন নিখোঁজ

মোঃ মাসুদ রানা সোহাগ,দোয়ারাবাজার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদরের পাশের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন নৌকার মাঝিসহ ৪ জন। নিখোঁজরা হলেন, আজমপুর আশ্রয়ন প্রকল্পের আইনুল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম (৩৫) ও দেড় বছরের মেয়ে হাফিজা বেগম, প্রতিবেশি মৃত নুর আলীর স্ত্রী গুল বিবি (৭০)। নিখোঁজ তিনজনই আজমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

আহতরা হলেন, আইনুল মিয়ার মেয়ে হাফজা বেগম, গুলবিবির ছেলে জমির হোসেন ও পুত্রবধু জিবারুন নেছা ও নৌকার মাঝির নাম তোফায়েল আহমেদ পিতা মহিবুর সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে আশ্রয়ন প্রকল্প থেকে আইনুল মিয়া স্ত্রী ও প্রতিবেশিরা ছোট নৌকা নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে দোয়ারাজার উপজেলা সদরে যাচ্ছিলেন। নদীর মাঝে হটাৎ করে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা নৌকার মাঝিসহ চারজনকে উদ্ধার করে। তবে শিশুসহ তিনজন নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও দোয়ারাবাজার থানার পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজদের স্বজনরা নদীপাড়ে অপেক্ষায় ভীড় করছেন।

সুনামগঞ্জ দোয়ারাবাজারের ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হান্নান জানান,’ সুরমা নদী পাড় হওয়ার সময় নৌকা ডুবিতে তিনজন নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। তবে এখনও কোন সন্ধান পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট