1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

আশুলিয়ায় শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম, দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন

মো,সোহাগ হাওলাদার
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ায় চারালপাড়া এলাকায় হামলা চালিয়ে থানা সাধারণ সম্পাদক সোহাগ মুন্সীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন আশুলিয়া থানা করেছে শ্রমিক লীগ।

বুধবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগ থানা কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়। আশুলিয়া শ্রমিক লীগের সভাপতি সুলতান মাহমুদ বাদশার উদ্যোগে মানববন্ধন শেষে বিক্ষোভ করে থানায় পদযাত্রা করে নেতাকর্মীরা।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, গত কয়েকদিন ধরে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ মুন্সীকে হুমকি দিয়ে আসছিল, গতকাল দুদিন আগে সোহাগ তার নিজ অফিসে বসে ছিল। এসময় অজ্ঞাত কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে সোহাগের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসন এখনও খোঁজে বের করেনি। তাদের খোঁজে বের করে শাস্তির দাবী জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, আশুলিয়া থানা কমিটির সভাপতি সুলতান মাহমুদ বাদশা, পাথালিয়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক আবির হোসেন, পাথালিয়া ইউনিয়ন এর সভাপতি ফাহাদ হোসেন , ধামসোনা ইউনিয়ন সভাপতি মোফাজ্জল হোসেন, থানা কমিটির সহ-সভাপতি বশির খান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট