1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পানছড়ি উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

মিঠুন সাহা,খাগড়াছড়ি
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ ও প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা দায়িত্ব বুঝে নেন।

এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।
আনুষ্ঠানিকতার পর শুরু হয় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে মাসিক সভা। এতে সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমাপণ চাকমা,৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট