1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

রাজশাহীর বাগমারার কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারায় ১৯ মামলার আসামি আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সারোন্দি গ্রামে নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগেও তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন।

সম্প্রতি জামিনে আসার পর তিনি পুরোদমে এলাকার সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন, চাঁদার দাবিতে প্রধান শিক্ষককে অপহরণ, পুকুর দখল ও জোর করে মাছ লুটসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মতকাণ্ড শুরু করেন।

থানাসূত্রে জানা গেছে, সরদার জান মোহাম্মদের বিরুদ্ধে ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচন কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে চারজন নিহত ও পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে তিনি চেয়ারম্যান থাকাকালে ক্ষমতার অপব্যবহার, সরকারি কাজে বাধাদান, মার্ডার , নিজ দলের কর্মীকে পিটিয়ে হত্যার চেষ্টা, বিস্ফোরক, ছিনতাই, চাঁদাবাজি, জোরপূর্বক পুকুর দখল, দীঘি দখল, মাছ লুট ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় এর আগেও তিনি গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এর পর বাগমারা ও বোয়ালিয়া থানায় দায়ের হওয়া দুটি প্রতারণা মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ কারণে তাকে গ্রেফতার করে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট