1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

তিস্তায় নৌকাডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৫ জন

রোকন মিয়া, কুড়িগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় নি‌খোঁ‌জের তিন‌দিন পর কুলসুম খাতুন না‌মে আড়াই বছরের আরও এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ নিয়ে পাওয়া গেলো দুই শিশুর মরদেহ। এখনও নিখোঁজ ৫ জন।

শ‌নিবার (২২ জুন) সকা‌লে উলিপুর উপ‌জেলার বজরা ইউনিয়‌নের জিগাবা‌ড়ির চর এলাকায় তিস্তা নদী‌র তীরে শিশু‌টির মর‌দেহ দেখতে পায় স্থানীয়রা। প‌রে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার ক‌রা হয়। শিশু কুলসুম সাতালস্কর গ্রামের কয়জার আলীর মে‌য়ে।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘটনাস্থল থে‌কে প্রায় তিন কি‌লো‌মিটার দ‌ক্ষিণ পূর্ব দি‌কে তিস্তা নদীর কোলায় বালু‌তে আট‌কে ছিল শিশু‌টি। দুই হাত পানির ওপ‌রে ভাস‌তে দেখে স্থানীয়রা উদ্ধার ক‌রে নি‌য়ে আসে।

তি‌নি‌ আরও জানান, নৌকাডু‌বির ঘটনায় এখনও পাঁচজন নি‌খোঁজ র‌য়ে‌ছে। তারা হ‌লেন, পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপা‌লি বেগম (২৫), তাদের কন্যা সন্তান আইরিন (৯), ভা‌গ্নি হিরা ম‌নি (৯) শা‌মিম হো‌সেন (৫)।

উল্লেখ্য, বুধবার ১৯/০৬/২০২৪ সন্ধ্যা ৭ টার দিকে আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ২৬ জন যাত্রী নিয়ে তিস্তা নদীতে ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের সহায়তায় রাতেই ফায়ার সার্ভিস ও পুলিশ ২০ জনকে উদ্ধার করে। আয়শা খাতুন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট