1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে

রাজশাহীতে দশম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৪ উদযাপন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এবারের থিম ‘নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম’। যোগব্যায়াম ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১০ম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম অডিটোরিয়ামে এ যোগ ব্যায়ামের আয়োজন করা হয়।

যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন। যোগ হল ও প্রশিক্ষক বাংলাদেশ যোগ সমিতির ব্যবস্থাপনা পরিচালক আফসানা বেগমের দিকনির্দেশনায় যোগব্যায়াম অনুশীলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট