1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। হারের শঙ্কা মাথায় নিয়ে তানজিম সাকিব ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ছোট্ট পুঁজি নিয়েও ২১ রানের জয় পেয়েছে টাইগাররা। লঙ্কা-ডাচ ম্যাচের অপেক্ষায় না থেকে নিশ্চিত করেছে সুপার এইট।

ভোরে উঠে চোখ কচলে টিভি পর্দায় তাকিয়ে চোখ ছানাবড়া হওয়ার কথা ভক্তদের। টস হেরে ব্যাটে নেমে ইনিংসের প্রথম বলেই আউট ওপেনার তানজিদ তামিম। দলের ৭ রানে সাজঘরে নাজমুল শান্ত। এভাবে ২১ থেকে ৩০ রানে যেতে তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চাশ ছাড়াতেই পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ঈদের খুশি মাটি হলো বলে! এই শঙ্কা আরও প্রকট হয় লোয়ার অর্ডারের ব্যাটাররা থিতু হতে না পারায়। ভরসা দেওয়া মাহমুদউল্লাহ (১৩) রান আউট হন। সাকিব ধুঁকে ধুঁকেও ২২ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ৩ বল থাকতে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। রিশাদ হোসেন ১৩ ও তাসকিন ১২ রান যোগ করেন। তাদের আগে আত্মঘাতী শট খেলে লিটন দাস (১০) ও তাওহীদ হৃদয় (৯) আউট হন।

জবাব দিতে নামা নেপালের দশা আরও খারাপ বানিয়ে ছাড়েন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। মিডিয়াম পেস আর খানিকটা সুইংয়ের সঙ্গে আগ্রাসী মনোভাবে বল ছোড়া তানজিম নিজের দ্বিতীয় ওভারে এসে জোড়া আঘাত হানেন। পরের দুই ওভারে নেন দুই উইকেট।

মাত্র ৭ রান দিয়ে ডানহাতি তানজিম তুলে নেন ৪ উইকেট। টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে কম রান দিয়ে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। মধ্যে এক উইকেট নেন মুস্তাফিজ। নেপাল ২৬ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে ৮৫ রান পর্যন্ত যেতে পারে তারা।

শেষ ৩ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল নেপালের। হাতে ছিল ৪ উইকেট। আক্রমণে আসা তাসকিনের প্রথম বলে ছক্কা তুলে ভয় ধরালেও ৭ রান দিয়ে ১ উইকেট নিয়ে ওভার শেষ করেন তিনি। পরের ওভারে মুস্তাফিজ কোন রান না দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শেষ ওভারে বল হাতে নিয়ে ৩ বলের মধ্যে ২ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট