1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মাধবপুরে মেয়াদ শেষেও বীমার টাকা দিচ্ছে না প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স

মোঃআল আমিন,মাধবপুর,হবিগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

৩ বছর আগে বীমার মেয়াদ শেষ হলেও টাকা পেতে প্রতি মাসে তিন-চার বার করে অফিসে ঘুরছেন গ্রাহকরা। তারপরেও মিলছে না কাঙ্খিত সেই টাকা।উল্টো দেওয়া হচ্ছে বিভিন্ন হুমকিও-দমকিও।

আজ-কাল করতে করতে টাকা দিতে ৪ বছরেরও বেশি সময় পার করার অভিযোগ উঠেছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স নামে বীমা কোম্পানির বিরুদ্ধে।

রবিবার (১৫ জুন) দুপুরে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ব্রাহ্মণবাড়িয়া শহরের কার্যালয়ে কয়েকজন গ্রাহক এমন অভিযোগ তোলেন।

ভুক্তভোগীরা হচ্ছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউপির উত্তরশিক গ্রামের মোঃ মারফত আলী-পলিসি নং-০০০১০২৫৪২৮৭৭
,তানজিনা বেগম-পলিসি নং ০০০১০২৫৪২৭৭৯,সাজেদা বেগম -পলিসি নং ০১১৫৭১৭-২ ও মর্জিনা বেগম-পলিসি নং-০০৭৩৯৮২-৬ সহ আরো বেশ কয়েকজন।

তাদের অভিযোগ, মেয়াদের অতিরিক্ত ৩/৪ বছর অতিক্রম হওয়ার পরেও তাদের বীমা দাবীর টাকা পরিশোধ করা হচ্ছে না।ব্রাহ্মণবাড়িয়া অফিসের কর্মকর্তারা তাদের সাথে দুর্ব্যবহারও করছেন।টাকা পয়সা খরচ করে দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া অফিসে বারবার গেলেও কোন ফল পাচ্ছে না তারা।১/২ জন কাউকে কাউকে টাকার চেক দিলেও তাদের কোম্পানির একাউন্টে ব্যালেন্স শূন্য থাকতে দেখা যায়। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা।

ভুক্তভোগী মারফত আলী বলেন,আমি হতদরিদ্র একজন মানুষ,তিন বছর পার হয়ে গেলেও আমার টাকা দিচ্ছে না। দিবে দিবে বলে আমাকে ঘুরাচ্ছে।আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।

এ ব্যাপারে জানতে ফোন দেয়া হলে বীমা অফিসটির ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের একজন কর্মকর্তা জানান,টাকা দেওয়ার বিষয়টি হেড অফিসের সিদ্ধান্ত তাদের অফিস থেকে তাদের কিছু করার নেই।
সমস্যা সমাধানে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট