1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অধরা ইসলাম মোহনা (১৮) নামের এ শিক্ষার্থী আগামী ৩০ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলেন।

নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহনার বান্ধবী চাদনী আক্তার জানান, তারা তিন বান্ধবী মুসলিম পাড়া থেকে প্রাইভেট পরে শহরের চৌরাস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের মোটরের সাথে মোহনার ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সামিমা নাসরিন জানান, কলেজ ছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর পরই হাসপাতালে উপস্থিত পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেচিয়ে যাওয়ায় দাঁগ পাওয়া গেছে বলে জানান পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক হিরন মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট