1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

উলিপুরে জমি ও ঘর পেলো ২০ টি পরিবার

রোকন মিয়া, কুড়িগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উলিপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন ২০ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার ১১-০৬-২০২৪ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার ভূমিহীন-গৃহহীন ২০ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর মাধ্যমে সরাসরি উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে উলিপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন ২০ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর মাধ্যমে সরাসরি উদ্বোধন করেন। পরে উলিপুর উপজেলা প্রশাসন কর্তৃক উলিপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন ২০ টি পরিবারের কাছে ০২ (দুই) শতাংশ করে জমির দলিল ও একটি করে ঘর হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান,উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার,উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর পৌরসভা মেয়র মামুন সরকার মিঠু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ্ দৌলা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ উপকারভোগী ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট