1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

গাজায় ইসরায়েলি হামলায় ৩৬ হাজারের বেশি নিহত, ৮২ হাজারের বেশি আহত

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ৩৬ হাজার ৪৭৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮২ হাজার ৭৭৭ জন।

ইসরায়েলি সেনাদের হাত থেকে বাঁচতে গিয়ে রাফাসহ গাজার বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ পালিয়ে যাচ্ছেন। তাদের অনেকেই এখন আশ্রয়হীন। খাদ্য, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকটের মধ্যে পড়েছেন তাঁরা। ইউএনআরডব্লিউএ’র তথ্য মতে, রাফার ৩৬টি আশ্রয় কেন্দ্রের সবগুলোই এখন খালি পড়ে আছে।

এদিকে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ বিরতির একটি নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন, হামাস যদি এতে রাজি থাকে তবে ইসরায়েলও তা মেনে নেবে।

প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ছয় সপ্তাহে ইসরায়েলি সেনারা গাজা ছেড়ে যাবে, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং উভয় পক্ষের বন্দী বিনিময় করা হবে। তবে ইসরায়েলের কয়েকজন মন্ত্রী ইতিমধ্যেই এর বিরোধিতা করেছেন।

ফিলিস্তিন-ইসরায়েল সংকটের এই নাজুক মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। একইসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুঁজতে রাজনৈতিক উদ্যোগগুলোকে আরও জোরদার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট