1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

প্রকাশিত সংবাদ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন মনিভূষন রায়

লক্ষ্মণ রায়, দেবীগঞ্জ, পঞ্চগড়
  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জের ০৪ নং পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায়- তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২ জুন) রাত সাড়ে এগারোটায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করলেন পরকীয়ায় অভিযুক্ত চেয়ারম্যান মনিভূষন রায়।

সংবাদ সম্মেলনে মনিভূষন রায় দাবি করেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগটি সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর পক্ষে ভোট করায় বিরোধীপক্ষের ষড়যন্ত্র। সাবেক মহিলা ইউপি সদস্যের সাথে আমার কোন পরকীয়া সম্পর্ক নেই। গণমাধ্যমে প্রকাশিত আমার ছবিটি বিরোধী কুচক্রী মহলের বানানো এবং সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা মাত্র। এধরনের ছবি টেম্পারিং করে গণমাধ্যমে প্রকাশ করার মাধ্যমে ওই স্বার্থন্বেষী মহল আমাকে ডিজিটাল ব্ল্যাকমেইল করেছে এবং আমার মানহানি করেছে। আমি এই জঘন্যতম ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি”।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ” আমি একজন জনপ্রতিনিধি হওয়ায় এলাকায় আমার জনসম্পৃক্ততা রয়েছে, তারই অংশ হিসেবে সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে যাওয়া”। এছাড়াও রাশেদা বেগমের বাসায় গ্রাম্যপুলিশ নিযুক্তকরনের বিষয়টি সম্পুর্নরুপে তিনি অস্বীকার করেন।

উল্লেখ্য যে, রবিবার বিকেলে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনিভূষন রায়ের পদত্যাগ ও শাস্তির দাবিতে পামুলী ইউনিয়নের এলাকাবাসীর একাংশ মানববন্ধন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট