1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ইউপি চেয়ারম্যান এর পরকীয়া সম্পর্ক, শাস্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মণ রায়, পঞ্চগড়
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাবেক ইউপি মহিলা সদস্যের সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগে ইউপি চেয়ারম্যান এর পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পামুলী ইউনিয়ন এর সাধারণ জনগন।

রবিবার (২রা জুন) বিকেল ৫ টায় উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিভূষন রায়ের বিরুদ্ধে একই ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য রাশেদা বেগমের সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগে চেয়ারম্যান এর পদত্যাগ ও শাস্তির দাবিতে দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে লক্ষীর হাট নামক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে চেয়ারম্যান মনিভূষন রায়ের অনৈতিক সম্পর্ক। রাশেদা বেগমের স্বামী কাঠালতলী গ্রামের আবু সাঈদ দীর্ঘ এক বছর বাড়িতে না থাকলেও মনিভূষন রায়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে জড়ানোর কারনে বর্তমানে রাশেদা ছয় মাসের অন্ত:স্বত্তা।

এর আগে গত শুক্রবার (৩১ মে) রাশেদা বেগমের স্বামী আবু সাঈদ দেবীগঞ্জ থানায় চেয়ারম্যান মনিভূষন এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, পরকীয়ার এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে ওই ইউনিয়নের জনগনের মনে ক্ষুব্ধতার সৃষ্টি হয় এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে জনগন সোচ্চার হয়।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে চেয়ারম্যান মনিভূষন রায় এর অনৈতিক কার্যকলাপের জন্য পদত্যাগ ও শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, অভিযোগের সত্যতা জানতে সরেজমিন কাঁঠালতলী এলাকায় গেলে চেয়ারম্যান ও রাশেদার পরকীয়ার সম্পর্কের বিষয়ে একাধিক ব্যক্তি তা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট