1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদের উম্মূক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

হাটহাজারী উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ’র ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদের হলরুমে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে সর্বমোট ১,৬৭,৪৯,৬৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়। পরিষদ সচিব মোহাম্মদ আবু তৈয়ব’র সঞ্চালনায় বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহরাজ শারবীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার মোঃ মুছা ও বিবি ফাতেমা শিল্পী।
অতিথিবৃন্দ বলেন- একটি জনগণের সামনে প্রতিষ্ঠানের বাৎসরিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।তিনি স্থানীয় জনগণের চাহিদা অনুসারে উম্মুক্ত ভাবে সুন্দর আয়োজনের জন্য পরিষদের প্রশংসা করেন ।প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৪২,৪৯,৪৮০/- টাকা এবং রাজস্ব ব্যয় ৪১,২৪,০৮০/- টাকা ধরা হয় এবং
উন্নয়ন হিসাবে আয় ও ব্যয় ১,২৫,০০,২০০/- টাকা ধরা হয়েছে। সর্ব মোট ১,২৫,৪০০/- টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে আগামী বছরের জন্য খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে এবং জনসাধারণকে নিজেদের চাহিদা ইউপিকে অবহিত করার সুযোগ দেয়া হয়েছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকসহ ইউপির সকল মেম্বারগণ বাজেট সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট