1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

বিএনপিকে শক্তিশালী করতে সৈয়দ ওয়াহিদুল আলম ভূমিকা রেখেছেন

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন বিএনপির এক অনুপ্রাণিত নেতা। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনীতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বর্তমান রাজনৈতিক সংকটকালে সৈয়দ ওয়াহিদুল আলমের মত সংগ্রামী নেতার খুবই প্রয়োজন ছিল।
গতকাল মঙ্গলবার দুপুরে লালিয়ার হাট জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে হাটহাজারীর সাবেক সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও বায়েজিদ থানা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল হোসেন, বায়েজিদ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল, বিএনপি নেতা মোজাম্মেল হক, আবু তাহের, ফিরোজ খান, নাসির উদ্দিন, মোর্শেদ আলম, মো. মানিক, শাহাদাত চৌধুরী, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, বায়েজিদ থানা যুবদল নেতা আলমগীর মাহমুদ, মো. আলাউদ্দিন, হারুন রশিদ, মোস্তাক আহমেদ, সুজা মিয়া, মো. নাদিম, মো. বেলাল, আবুল কালাম, মোজ্জাফ্‌ফর আহমেদ, মহিলাদলের মুর্শেদা পারভীন, লাকী আকতার, যুবদল নেতা তাজুল ইসলাম, আজগর খান, জাহেদুল আলম, দুলাল খান, সাবেক ছাত্রদল নেতা জাবেদ উমর, স্বেচ্ছাসেবক দল নেতা মো. শফি, মো. ইদ্রিস, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, রবিউল হোসেন, ছাত্রদল নেতা এম জি কিবরীয়া, রাশেদ মিয়া, মিজানুর রহমান, মো. রিজভী, মিরাজুল ইসলাম, মো. আরফাত, মো. জাকারিয়া, মো. পারভেজ, মো. রাকিব, মো. হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট