1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান আমতলী হত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার সৈয়দ আবদাল আহমদ নিযুক্ত হলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী ঐতিহাসিক সাফল্য: প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশের নারী দল বাউফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে শিক্ষার্থীদের চরম ভোগান্তি কুয়াকাটায় সরকারি কেওড়া বাগান থেকে গাছ কাটাকে কেন্দ্র করে বন কর্মকর্তাদের ওপর হামলা ও লুটপাট বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান মৃত্যুর কাছে হার মানলো অর্ধশত বয়সী বন্য হাতি দীর্ঘ চিকিৎসার পরও বাঁচানো গেল না বন্য হাতি লংগদুতে ইয়াবা সেবনের সময় ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

দোয়ারাবাজারে ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ৬মাসের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা

তামিম রায়হান, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভিতরে দেশীয় অস্ত্রসহ  চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মাসুক মিয়াকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৯ মে) সকালে এই ভোট কেন্দ্রের ৭নং কক্ষ থেকে  তাকে আটক করা হয়।

জানা যায়, বুধবার সকাল ৮ টা থেকে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এই উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ৭ নং কক্ষে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করেন দোয়ারাবাজার উপজেলার ০৩ নং ওয়ার্ড মুরাদপুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া। তবে বেলা বাড়ার সাথে সাথে অভিযুক্ত মাসুক মিয়া ভোট কক্ষের ভিতরে থাকা অন্য চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের ভয় দেখান। পরে এই কক্ষে পরিদর্শনে আসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম। এবং এই চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের আচরণ সন্দেহ জনক হলে তাকে আটক করে তল্লাশি করার নির্দেশ দেন। পরে পুলিশ তার শরীর তল্লাশি করে ধারালো দেশীয় অস্ত্র (চায়নিজ চাকু) উদ্ধার করে। পরে সেখানে উপস্থিত থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার সরকারি  মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, দেশীয় অস্ত্র  নিয়ে ভোট কেন্দ্রে আসায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  ইতিমধ্যে থাকে কারাগারে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট