1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ইয়াবা সেবনের সময় ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন। তিউনিসিয়ায় নোবেলজয়ী মানবাধিকার সংগঠন এলটিডিএইচের কার্যক্রম স্থগিত পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় একটি জাহাজ ধ্বংস, দুইজন নিহত ভোলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভোলায় শিক্ষা বাজেট নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বনদাবান: জর্জিয়ায় রেকর্ড সম্পত্তি ক্ষতি, ৯১ কাউন্টিতে জরুরি অবস্থা জাপানের ইওয়াতে প্রদেশে ভয়াবহ বনদাবান: ৩ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে, নিয়ন্ত্রণে সংগ্রাম মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশনের নতুন প্রধান হিসেবে সাবেক বিচারপতি আব্দুল হালিম আমান কুয়েতে আটক মার্কিন-কুয়েতি সাংবাদিক আহমেদ শিহাব-এলদিন মুক্তি পেয়ে দেশ ত্যাগ করেছেন

পাথরঘাটাযর চেয়ারম্যান প্রার্থী এনামুলকে ইসিতে তলব

গোপাল হালদার, রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে (দোয়াত কলম) প্রতীক নির্বাচন কমিশনে তলব করা হয়েছে। নির্বাচনে প্রচারকালে অর্থ বিতরণসহ আচারন বিধি লঙ্ঘনের অভিযোগে এনামুল হোসাইনকে নির্বাচন কমিশনে তলব করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে স্বশরীরে আগামি ২৯ মে সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে উপস্থিত হয় ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

নোটিশ উল্লেখ করা হয়েছে তৃতীয় ধাপে আগামি ২৯ মে পাথরঘাটা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন তার কর্মী সমর্থকদের অর্থ বিতরণ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। যা ভিডিও ফুটেছে দেখা গেছে। এতে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৭ এর (খ), (গ), (ঘ) ও ১১ (২) এবং ২১ এর (১) লংঘন হওয়ায় পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনার প্রার্থিতা কেন বাতিল এবং আইনানুগ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে না।

এ বিষয়ে আগামি ২৭ মে সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে (কক্ষ নং-৩১৪, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। গত ২৪ মে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, আচারন বিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করা হয়েছে। তিনি আরো বলেন ঘটনা প্রমাণিত হলে প্রার্থীকে সতর্কতা বা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়া হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট