1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

সেনাবাহিনীর সহযোগিতায় সোলার পেয়ে উচ্ছ্বসিত অসহায় দুলু কাইল্যা চাকমা

বিপ্লব ইসলাম, লংগদু, রাংগামাটি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

একই পরিবারে তিনজন বৃদ্ধা, দুজন প্রতিবন্ধীর জীবন চলছিল খুবই করুন পরিস্থিতিতে।  দৈনন্দিন জীবন পরিচালনার জন্য খাদ্য বস্ত্র বাস স্থানের অভাবে দিশেহারা পরিবারটি। প্রতিদিন রাতে খড়কুটো দিয়ে ঘরে আগুন জালিয়ে ঘরের অন্ধকার দুর করতে হয়েছেন পরিবারটির।

এমন খবর বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের জোন অধিনায়কের নিকট আসলে,  তাৎক্ষণিক ভাবে রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের বড় আদম এলাকার দুলু কুইল্যা চাকমার ঘরে স্থায়ী ভাবে আলো জ্বালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

এরই পরিপ্রেক্ষিতে লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পি এস সি,  অসহায় দুলু কুইল্যা চাকমাকে একটি সোলার প্যানেল, একটি বারো ভোল্টের ব্যাটারি সহ আলো জ্বালাতে বাল্ব, তার সহ যাবতীয় কিছু এবং ফিটিংস এর জন্য নগদ অর্থ প্রদান করেন।

সোলার প্যানেল হাতে দুলু কুইল্যা চাকমা বলেন, আলোর অভাবে সারাটা জীবন কষ্টকরে আসছি। আজ সেনাবাহিনীর দেওয়া সোলার প্যানেল দিয়ে নতুন করে আলোর মুখ দেখতে পাবো। এটা আমাদের শুধু স্বপ্ন ছিলো যে একটি সোলার প্যানেল ক্রয় করবো। আর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারটি বাংলাদেশ সেনাবাহিনীর এমন প্রশংসনীয় কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পি এস সি  বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে। আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিনের মৌলিক বিষয় গুলোর প্রতি নজর রেখে কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট