1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

হাটহাজারীতে দড়িতে ঝুলছে ছেলের লাশ, দেখে মায়ের আত্মহত্যার চেষ্টা

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে ছেলের ঝুলন্ত লাশ দেখে মা তাহমিনা আক্তার (৫১) বিষপানে আত্মহত্যার করার চেষ্টা করেছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মা তাহমিনা আক্তার।
রবিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মিরেরখীল মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক দিদারুল আলমের পুত্র মো. তারেক জিহান বিকালে তার মাকে চা দেওয়ার কথা বলে ঘরের একটি কক্ষে উচ্চস্বরে গান বাজিয়ে বিমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। চা খাওয়ার জন্য ছেলে তারেক জিহানকে ঘরে ডাকতে গেলে তাকে ফাঁসির রশিতে ঝুলতে দেখে মা তাহমিনা আক্তার নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ঘরের আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঝুলন্ত তারেক জিহানকে উদ্ধার করে এবং আহত তাহমিনা আক্তারকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন এবং তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট