1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের মতবিনিময়

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের সকলস্তরের কর্মীদের নিয়ে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন মতবিনিময় সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ ব্যাংকের ৮২ শাখার ৭৫০ মাঠ কর্মী অংশ নেন।

শনিবার (১৮ মে) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জোনাল ম্যানেজার আ ক ম শামসুদ্দোহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম সাইফুল মজিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, মহাব্যবস্থাপক আবু হায়াত আব্দুল মোত্তালিবম, রাজশাহী জোনাল অডিট অফিসার মনিরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুদ সরকার।

বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রামীণ ব্যাংককে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়ে অধ্যাপক ডা. এ কে এম সাইফুল মজিদ বলেন, গ্রামীণ ব্যাংকের অর্জন বাড়াতে হবে। এতো দিন যে পরিশ্রাম আপনারা দিয়ে গ্রামীণ ব্যংককে এ জায়গায় নিয়ে এসেছেন তার ফল আপনারা পাবেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি শাখাকে তিন হাজার করে তাল গাছ লাগানোর জন্য নির্দেশনা দেন গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট