1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

মহা সড়কে চলছে শক্তির খেলা,এ যেন দেখার কেউ নেয়

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নওগাঁ – রাজশাহী মহাসড়কে প্রায় শোনা যায় বাস মালিকদের গন্ডগোল।কেন হয়?এটাই জনমনে প্রশ্ন। তারা মালিক পক্ষ কি নিয়ে গন্ডগোল হয় তা কেন জনগন হয়রানির স্বীকার হবে? আবার দেখা যায় সিএনজি মহাসড়কে চলতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়।গাড়ী চলাচলের জন্যই রাস্তা তৈরী। তাহলে একই রাস্তা বাস,ট্রাক,নসিমন,মটর সাইকেল ইত্যাদি কেন চলবে? যদি সড়ক বিভাগ বাস চলাচলের অনুমতি দেয় তাহলে সিএনজি ও চলতে দিতে হবে।কারন কিছু পরিবার আছে যার প্রধানের এক মাত্র সম্বল একটি সিএনজি তাও অনেকের আবার নির্ধারিত টাকা দিয়ে চালাতে হয়। অন্তত এ অসহায় পরিবারের দিকে তাকিয়ে হলেও তাদের অনুমতি দেয়া দরকার।সরকার বাহাদুরের কাছে সিএনজি চালকের আকুল আবেদন কিছু শর্ত আরোপ করে হলেও মহাসড়কে চালনা করার অনুমতি দিলে অনেক পরিবার প্রধান তার পরিবারের মুখে হাসি ফুটপাতে পারবে।
বলা যায় যে,চিকিৎসা ক্ষেত্রে ঢাকার পরেই মহানগরী রাজশাহীর অবস্থান সে ক্ষেত্রে আমাদের এলাকা গরিব এলাকা হওয়ার কারনে মাইক্রো গাড়ী ভাড়া করতে পারে না তখন তারা বেছে নেয় বিকল্প পরিবহন হিসাবে সিএনজি।এ সিএনজি নিয়ে আসতে গেলে তখন মহাসড়কে বাধা আর বাধা কিনতু কেন এ রকম আচরন? অনেক ক্ষেত্রে দেখা যায় কথা কাটাকাটি করতে করতে রোগী রাস্তায় মারা যায়।
অনেক সুধী মহল এ সমস্যা হতে মুক্তি চায়।পরিশেষে সুধী মহলের সড়ক বিভাগের কাছে আকুল আবেদন,রাজশাহী সীমানা,নওগাঁ সীমানা নিয়ে সমস্যা সৃষ্টি না করে জনগনের চলাচলের সুবিধার্তে সকল বিভেদ ভুলে একইসঙ্গে কাজ করে দন্ডায়মান করতে হবে আমাদের এই সোনার বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট