1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি মিলছে পুরস্কার। নিয়মিত কেনাকাটায় ক্রেতাদের বাড়তি আনন্দ দিতে ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সুপার শপ জিজেইউএস বাজার চালু করেছে মাসিক পুরস্কার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় এবার বিশেষ পুরস্কার পেয়েছেন তিন নিয়মিত ক্রেতা। পুরস্কার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা।

এবারের মাসিক পুরস্কারে প্রথম স্থান অর্জন করেছেন চাকরিজীবী জাহিদুর রহমান। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন হালিমা পারভিন ডেইজি এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছেন নিরাপত্তাকর্মী মো. জয়নাল। দীর্ঘদিন ধরে জিজেইউএস বাজার থেকে নিয়মিত কেনাকাটা করে আসা এই তিন ক্রেতার হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

জিজেইউএস বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতাদের নিয়মিত কেনাকাটায় উৎসাহিত করতে প্রতি মাসে এ পুরস্কারের আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে মাসে তিন হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা এ কার্যক্রমের আওতায় আসছেন। এর মাধ্যমে নিয়মিত ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি কেনাকাটায় বাড়তি আনন্দ যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।

শুধু কেনাকাটার সুযোগ নয়, পণ্যের বৈচিত্র্য ও গুণগত মানের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে জিজেইউএস বাজার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে সংস্থাটির নিজস্ব খামারে উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে গরুর দুধের অর্গানিক মাঠা, হলুদ, মরিচ, দেশি মহিষের দই, ডিম, দুধ ও মাংসজাতীয় পণ্য। এ ছাড়া রয়েছে সুগন্ধি চালসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও সবজি।

প্রতিষ্ঠানটির দাবি, পণ্যের গুণগত মান বজায় রেখে ক্রেতাদের কাছে নিরাপদ ও অর্গানিক খাদ্যপণ্য পৌঁছে দিতে তারা কাজ করছেন। ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে সম্প্রতি চালু করা হয়েছে হোম ডেলিভারি সেবা। ভোলা শহরের তিন কিলোমিটারের মধ্যে মাত্র এক ঘণ্টায় পণ্য পৌঁছে দেওয়ার এ সুবিধা পাওয়া যাচ্ছে।

জিজেইউএস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, ‘আমরা সব সময় পণ্যের মান ঠিক রাখার চেষ্টা করছি। সম্প্রতি ক্রেতাদের সুবিধার্থে হোম ডেলিভারি ও অনলাইন সেবা চালু করা হয়েছে। অর্গানিক পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে আমরা সব সময় অঙ্গীকারবদ্ধ।’

পুরস্কারপ্রাপ্ত ক্রেতারা জানান, নিয়মিত কেনাকাটার পাশাপাশি এমন পুরস্কার পাওয়ার উদ্যোগ তাঁদের জন্য বাড়তি আনন্দের। এতে কেনাকাটায় উৎসাহ বাড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে ক্রেতাদের সম্পর্কও আরও আন্তরিক হচ্ছে।

ক্রেতাদের আস্থা ও ভালোবাসাকে গুরুত্ব দিয়ে পণ্যের মান, নিরাপদ খাদ্য সরবরাহ এবং উন্নত সেবা নিশ্চিত করতে চায় জিজেইউএস বাজার কর্তৃপক্ষ। নিয়মিত কেনাকাটার এই আয়োজনের মধ্য দিয়ে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রতিষ্ঠানটির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট