1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সাইবার প্রতারণা, আইডি হ্যাক, তথ্য ফাঁস ও অনলাইনে হয়রানির মতো ঘটনায় নাগরিকদের একটি প্ল্যাটফর্মে অভিযোগ জানানোর সুবিধা দিয়ে ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম’ (সিআইআরএস) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে আয়োজিত অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

একই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল রেটিং সিস্টেম’ (এনআরএস) উদ্বোধন করা হয়। এই ব্যবস্থায় ৪টি প্রধান স্তম্ভ ও ১৩১টি মূল্যায়ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই পর্যন্ত গ্রেড দেওয়া হবে।

সিআইআরএস প্ল্যাটফর্মে (report.ncsa.gov.bd) হ্যাকিং, সাইবার প্রতারণা, অনলাইন হয়রানি, গুজব, তথ্য ফাঁস ও পরিচয় চুরিসহ বিভিন্ন সাইবার ঘটনার অভিযোগ জানানো যাবে। অভিযোগ জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিক কমপ্লেইন্ট আইডি তৈরি হবে, যার মাধ্যমে অভিযোগকারী তার অভিযোগের অগ্রগতি জানতে পারবেন। রিপোর্টটি প্রথমে উপজেলা, প্রয়োজনে জেলা এবং জটিল ঘটনা সরাসরি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিতে পাঠানো হবে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও নির্ধারিত মাত্রার অ্যাকসেসের মাধ্যমে সিস্টেমের তথ্য দেখতে পারবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলা ও প্রতারণার ঝুঁকি বেড়েছে। সিআইআরএস চালুর মাধ্যমে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রতিষ্ঠান সবাই সহজে ও দ্রুত সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবেন। এটি নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থা তৈরির একটি উদ্যোগ।

আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এমদাদ উল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট