1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ ধরা পড়েছে। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে সেটি দেখতে জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয় মানুষের ভিড় জমে। নিলামে মাছটির প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৩৪৬ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এমবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে রহিম মাঝি বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেলেন। জাল তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির একটি ভোল মাছ ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজ আড়তে আনা হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে রহিম মাঝি বলেন, “জাল তোলার পর দেখি অন্যান্য মাছের সঙ্গে বড় একটি মাছও উঠেছে। পরে এটি ভোল মাছ বলে নিশ্চিত হই। এমন বড় ভোল মাছ সচরাচর ধরা পড়ে না।”

মাছটির ক্রেতা আড়তদার মো. মিজানুর রহমান বলেন, মাছটির আকার ও গুণগত মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় এটি কিনেছেন। তিনি জানান, মাছটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে।

উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে মাঝে মধ্যে বড় আকারের সামুদ্রিক মাছ ধরা পড়লেও ২৬ কেজি ওজনের ভোল মাছ তুলনামূলকভাবে বিরল হওয়ায় স্থানীয়দের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট