1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

বরগুনার বামনা উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার অযোধ্যা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগের পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন, তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে কল তালিকার সূত্র ধরে এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫)। তিনি অযোধ্যা গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। প্রায় দেড় বছর আগে একই গ্রামের সুমাইয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে সাইফুলকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশচাপা দিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান তাঁর স্ত্রী সুমাইয়া।

শনিবার (১ আগস্ট) সকালে সাইফুলের দাদা আইয়ুব আলী বাড়িতে এসে নাতি ও পুত্রবধূকে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এবং পুত্রবধূকে ঘরে না দেখে সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় সাইফুলকে নিথর দেহে বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন তিনি। পরে স্বজনরা এসে থানা-পুলিশে খবর দেন।

ঘটনার তদন্তে অভিযুক্ত স্ত্রীর মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে বামনা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাচ্চু মোল্লা নামে স্থানীয় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে আটক করেছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট